রাজধানীতে সরকারদলীয় সাংসদের বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে সরকারদলীয় সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাহীদা তারেখ দীপ্তির বাসায় আজ রোববার ভোররাতে ডাকাতি হয়েছে। সাংসদসহ বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস লুটে নেয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, আজ ভোররাত পৌনে চারটার দিকে চার থেকে পাঁচজন ডাকাত পল্লবী আবাসিক এলাকার ৩৩/২ নম্বর বাসার দ্বিতীয় তলার বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর তারা অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে তাঁদের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতেরা চাবি নিয়ে আলমারি খুলে নগদ পাঁচ লাখ টাকা, ৭০ ভরি স্বর্ণালংকারসহ ৩৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।ওসি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লুটে নেওয়া মালামাল উদ্ধার করা যায়নি এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জড়িত ব্যক্তিদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।