রাজধানীতে সহস্রাধিক নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সূত্রাপুর থেকে আজ শনিবার এক হাজারের বেশি নেশাজাতীয় লুপিজেসিক ইনজেকশন উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুস্তাক আহমেদ (২৭) ও খুরশেদ আলমকে (৩৫) আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা সূত্রাপুর কমিউনিটি সেন্টারের পাশ থেকে ইনজেকশনগুলো উদ্ধার করে। মুস্তাক ও খুরশেদ এগুলো র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে উপহার সামগ্রীর মতো করে নিয়ে যাচ্ছিল।