রাজধানীতে সহিংসতায় বৃদ্ধ নিহত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের রায় ঘোষিত হওয়ার পর আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। সন্ধ্যায় মিরপুরে ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর ১ নম্বরের কিয়াংসি চাইনিজ রেস্তোরার সামনে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাত-আটটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় এক অজ্ঞাত বৃদ্ধ রাস্তায় লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তুহিন নামের এক পথচারী ওই বৃদ্ধকে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।রাত আটটার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় একদল দুর্বৃত্ত গাড়ি ভাঙচুর শুরু করে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।মিরপুর বাংলা কলেজসংলগ্ন টোলারবাগ গলি থেকে সন্ধ্যার পর একদল যুবক প্রধান সড়কে এসে ককটেল বিস্ফোরণ ঘটনায়। এসময় বাংলা কলেজ ছাত্রলীগের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ এসে দুবৃত্তদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরপর তারা পালিয়ে যায়। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে। ফকিরাপুলে জামায়াত-শিবিরের সহিংসতার খবর পাওয়া গেছে। শাহবাগ এলাকার রূপসী বাংলা হোটেলের পাশে সড়কে একটি গ্রেনেড পাওয়া গেছে।মানবতাবিরোধী অপরাধের দায়ে আজ সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।সাঈদীর বিরুদ্ধে থাকা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রমাণিত এই আটটি অভিযোগ হলো: ৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬, ১৯ নম্বর অভিযোগ। এর মধ্যে ৮ ও ১০ নম্বর অভিযোগে তাঁকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন ট্রাইব্যুনাল-১।ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই সারা দেশে তাণ্ডব শুরু করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটেছে।