রাজধানীতে সহিংসতার অভিযোগে ফখরুলের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মৌচাক, মালিবাগ ও সিদ্ধেশ্বরীতে গতকাল শনিবার বিকেলে পুলিশের ওপর হামলাসহ সহিংসতার অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজধানীর রমনা থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। মামলায় মির্জা ফখরুলসহ ৪৫ জনের নাম উল্লেখ করে মোট দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল ছোড়ার অভিযোগে মামলা দুটি করা হয়েছে। গতকাল বিকেলে রাজধানীর কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর ও বাসে আগুন দেওয়া হয়।