রাজধানীতে সৌদি আরবের ভুয়া ভিসাসহ দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে লোক পাঠানোর নামে রাজধানীতে প্রতারণা করে আসছিল একটি চক্র। আদাবর থানা পুলিশ আজ বুধবার এই চক্রের দুজনকে আটক করেছে।তাঁরা হলেন হেদায়েত শেখ (৪০) ও সাইফুর রহমান। পুলিশ তাঁদের কাছ থেকে আটটি জাল পরিচয়পত্র, পাঁচটি মোবাইল, বিভিন্ন ব্যাংকের চেক বই, এটিএম কার্ড, অন্যান্য জালভিসাসহ ২০০ পাসপোর্ট উদ্ধার করে।আদারবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে গুলশান ও বনানী এলাকায় সৌদি আরবে লোক পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। এই চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।