রাজধানীতে স্বস্তির এক পশলা বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্রের তীব্র দাবদাহ বৈশাখের শুরুতেও অব্যাহত থাকায় রাজধানীসহ সারা দেশের মানুষের নাভিশ্বাস উঠেছিল। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীবাসীর জীবনে স্বস্তি নিয়ে এল এক পশলা বৃষ্টি। দুপুরের পর থেকেই বৃষ্টি নামার একটা সম্ভাবনা দেখা দিলেও সন্ধ্যার দিকে বৃষ্টি নামে।আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রাজধানীতে তিন মিমি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।