রাজধানীতে সড়ক দুর্ঘটনার কবলে এবিসি রেডিওর সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও সংযোগ সড়কে আজ শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এবিসি রেডিওর সাংবাদিক তামান্না মোমিন খান। মহাখালী থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে কারওয়ান বাজারে কর্মস্থলে ফেরার পথে বলাকা সার্ভিসের একটি বাস তাঁকে বহনকারী ব্যক্তিগত গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তিনি ও গাড়িচালক গুরুতর আহত হন। উল্লেখ্য, ওই গাড়িতে প্রথম আলোর সাংবাদিক মানসুরা হোসাইন ছিলেন; ফলে তিনিও আহত হয়েছেন।তামান্না মোমিন খানকে শেরেবাংলা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িচালককে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তেজগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।