রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবী সেনানিবাসে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শরিফুল ইসলাম (২৭ ) নামের এক আনসার সদস্য মারা গেছেন। তিনি ওই সেনানিবাসে কর্তব্যরত ছিলেন। পল্লবী থানার অপারেশন কর্মকর্তা আফজাল হোসেন জানান, পল্লবী সেনানিবাসের একটি ক্যাম্প থেকে তিনি চাকুলি ক্যাম্পে যাচ্ছিলেন। তাঁর সহকর্মী মো. সেলিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের চাকা পাংচার হয়। শরিফুল ইসলাম ছিটকে রাস্তার পাশে পড়ে যান। তাঁকে আজমল হক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাত সোয়া ১০টায় মারা যান। পল্লবী থানার পুলিশ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে পল্লবী থানায় একটি মামলা হয়েছে।