রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় হাউস বিল্ডিং মোড়ে আজ বৃহস্পতিবার সকালে প্রাইভেটকারের ধাক্কায় মো. মাঈনুদ্দিন (২৪) নামের একজন নিহত হয়েছেন। তিনি উত্তরার বিডিআর মার্কেটের এক চালের আড়তের বিক্রয় কর্মী ছিলেন।উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে মাঈনুদ্দীন হাউস বিল্ডিং মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাদা রঙের একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাইভেটকারের চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।এসআই শরিফুল ইসলাম জানান, নিহতের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী। তাঁর বাবার নাম আবদুল বারী।