রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শান্তিনগরে গতকাল শনিবার গভীর রাতে ট্রাকের চাপায় রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন নন্দীপাড়ার এম রবিউল ইসলাম (৩২) ও মালিবাগের মইনুল ইসলাম দোলন (৩৫)।রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির বার্তা সংস্থা ইউএনবিকে জানান, গতকাল রাত একটার দিকে শান্তিনগরে পুলিশ বক্সের কাছে ওই রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই রিকশার দুই যাত্রী নিহত হন। আহত রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই মোহাম্মদ হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ এবং এর চালক ও তাঁর সহকারীকে আটক করেছে।