রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মত্স্য ভবনের সামনের সড়কে বাসের চাপায় ওবায়দুল হক নামের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে।শাহবাগ থানা-পুলিশ গতকাল রাতেই বার্তা সংস্থা ইউএনবিকে জানায়, রাতে ওবায়দুল হক মত্স্য ভবনের সামনে মওলানা আবদুল হামিদ খান ভাসানী সড়ক পার হওয়ার সময় যাত্রাবাড়ী থেকে মিরপুরগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এ সময় তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক ওবায়দুল হককে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ বাসটিকে আটক করেছে।ওবায়দুল হক তাঁর স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করতে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।