রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মাতুয়াইল এলাকায় আজ বুধবার সকালে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। তারা হলো পিকআপ ভ্যানের চালক আবদুল খালেক (৪৫) ও রকিবুল ইসলাম রকি (৬)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রকিবুল ও তাঁর বাবা-মা একটি পিকআপ ভ্যানে মালামাল নিয়ে কুমিল্লার দাউদকান্দি যাচ্ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে মাতুয়াইলের গোল্ডেন ডিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলে মারা যান এবং রকিবুল গুরুতর আহত হয়। রকিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।