রাজধানীতে হিজবুত তাহরির সন্দেহে চার ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের সামনে রাজধানীর কদম ফোয়ারা ও প্রেসক্লাবের মাঝামাঝি এলাকা থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র মোহাম্মদ আজিজ (২২), একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এর ছাত্র জাহাঙ্গীর আলম (২৭), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভনিং এমবিএর ছাত্র আবদুল্লাহ আল মবিন (২৬) ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সৈয়দ মোহাম্মদ গালিব (৩০) । শাহবাগ থানার অপারেশন অফিসার (অপস অফিসার ) এম এ জলিল জানান, সরকার উত্খাতের দাবিতে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরিরের ব্যানারে বের করা বিক্ষোভ মিছিল থেকে তাঁদের আটক করা হয়। আটক ছাত্র জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ ফরিদা বেগমের ছেলে। থানায় নাম ঠিকানা লেখার সময় তিনি এই পরিচয় দিয়েছেন। আটক ব্যক্তিরা এখন শাহবাগ থানাহাজতে আছেন বলে তিনি জানান।