রাজধানীতে হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে সরকারবিরোধী পোস্টার লাগানোর সময় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্য সায়েদী হাসান ওরফে সজীব (২৩) ও শামীম তালুকদারকে (২২) র্যাব গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার ভোরে রাজধানীর জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্র জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে র্যাব-২-এর একটি দল জিগাতলা বাসস্ট্যান্ডের কাছে দেয়ালে পোস্টার লাগানোর সময় সায়েদী ও শামিমকে গ্রেপ্তার করে। পরে সায়েদীর দেওয়া তথ্য অনুযায়ী ৯৪/১ নিউ এলিফ্যান্ট রোডে তাঁদের মেস থেকে হিযবুত তাহরীরের বেশ কিছু ব্যানার, দাওয়াতি বই ও পোস্টার উদ্ধার করা হয়েছে।অভিযান পরিচালনাকারী র্যাব-২-এর মেজর এরশাদুল হক প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া সায়েদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় এবং শামীম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসের দ্বিতীয় বর্ষের ছাত্র।