রাজধানীতে হিযবুত তাহরীরের ১৮ কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন মোড় থেকে আজ শনিবার দুপুরে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের ১৮ জন কর্মীকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সংবিধান থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ বাদ দেওয়ার প্রতিবাদে আজ দুপুর ১২টার দিকে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের কর্মীরা পল্টন মোড়ে মিছিল করার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ হিযবুত তাহরীরের সদস্যদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয় এবং তাদের ১৮ কর্মীকে আটক করে।পল্টন থানার উপপরিদর্শক নাসির উদ্দিন জানিয়েছেন, ওই আটক কর্মীদের পল্টন থানায় নিয়ে আসা হয়েছে।