রাজধানীতে হিযবুত তাহরীরের ৬ সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ঝিগাতলা বাসস্ট্যান্ড থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ছয়জন সদস্যকে র্যাব গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে র্যাব-২-এর একটি দল তাদের গ্রেপ্তার করে।এরা হলেন—শেখ শাহনেওয়াজ সুলতান (২৩), ফেরদৌস ওয়াহিদ (২৩), নওয়াজিশ আজম (২২), আসিফুর রহমান (২৩), এস এম তৌহিদুল ইসলাম (১৮) ও এস এম আলামিন (২০)।র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে প্রচুর জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতরা নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন।