রাজধানীতে ১৩ দেশের নারী পুলিশের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে ১৩টি দেশের নারী পুলিশের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে এ শোভাযাত্রা শুরু হয়। আবদুল গনি রোড হয়ে তা জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়।এ শোভাযাত্রায় বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, চীন, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকং ও সিঙ্গাপুরের নারী পুলিশের পাঁচ শতাধিক সদস্য অংশ নেন। বাংলাদেশ উইমেনস পুলিশ নেটওয়ার্কের সভাপতি ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতি. ডিআইজি) রৌশন আরা বেগম এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ পুলিশে নারী সদস্যরা কাজ করছেন। সেই অগ্রযাত্রার ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশে বর্তমানে নারী সদস্যের সংখ্যা চার হাজার ৬৯৫ জন। এ সংখ্যা বাংলাদেশ পুলিশে কর্মরত মোট সদস্যের প্রায় চার শতাংশ। আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশের বিশেষ শাখা (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশ ও জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটে এ নারী সদস্যরা কর্মরত আছেন।