রাজধানীতে ১৪ শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১৪ জন ইসলামী ছাত্রশিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার গভীর রাত থেকে আজ শনিবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ বলেছে, সহিংসতায় লিপ্ত হতে পারে এমন সন্দেহ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনকে নৃশংসভাবে হত্যা করার পর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে এমন শিবির কর্মীদের গ্রেপ্তার করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দেশজুড়ে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। এ অভিযানে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে ১৫৫ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৫৭ জনকে আটক করা হয় ঢাকা মহানগরে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশির ভাগই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র।