রাজধানীতে ১৬০০ কেজি মুক্তা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চানখারপুলে একটি বাড়ি থেকে আজ রোববার সকালে এক হাজার ৬০০ কেজি মুক্তা উদ্ধার করেছে র‌্যাব ও শুল্ক বিভাগের যৌথ একটি দল। র‌্যাব জানায়, উদ্ধার হওয়া মুক্তার দাম ১৫ কোটি টাকা। এ ঘটনায় রাজা মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।র‌্যাব-১০-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান প্রথম আলো ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০-এর গোয়েন্দা ও শুল্ক বিভাগের যৌথ একটি দল চকবাজার থানার ৩/১বি খাজী দেওয়ান সিং লেনের চার তলার বাড়িতে অভিযান চালিয়ে ওই পরিমাণ মুক্তা আটক করে। মুক্তাগুলো বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে।