রাজধানীতে ১৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরার একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।র‌্যাব এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম আবদুস শাকুর মাহমুদ। তিনি র্যাবের হেফাজতে রয়েছেন।উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, র‌্যাব-১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উত্তরার চাইনিজ রেস্টুুরেন্টটির নিচতলা থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।