রাজধানীতে ২ জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব আজ মঙ্গলবার ভোরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা ও হিযবুল মুজাহিদীনের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন লস্কর সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ ওরফে জিএম (৪৫) ও মুজাহিদীনের সদস্য পাকিস্তানি নাগরিক সাফি ওরফে সামিউল্লাহ ওরফে মোস্তাক (৩০)। গোলাম মোহাম্মদের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামে। আজ র‌্যাবের সদর দপ্তরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গণমাধ্যমের সামনে হাজির করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান। তিনি সাংবাদিকদের কাছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জঙ্গি সম্পৃক্ততার বিভিন্ন তথ্য তুলে ধরেন। র‌্যাবের মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত পাঁচজন লস্কর সদস্যকে ধরেছে র‌্যাব। তাদের মধ্যে তিনজনই বিদেশি। বাকি দুজন বাংলাদেশি।