রাজধানীতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজির আহমেদ বলেছেন, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। পবিত্র ঈদুল ফিতর, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফর এবং আর্জেন্টিনা-নাইজেরিয়ার মধ্যে প্রীতি ম্যাচ উপলক্ষে পুলিশের এ বাড়তি সতর্কতা।আজ মঙ্গলবার সকালে রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার এ কথা বলেন।এবিসি রেডিওতে প্রচারিত খবরে বলা হয়েছে, ডিএমপি কমিশনার বলেছেন, ঈদের সময় কেউ ধ্বংসাত্মক ও দেশবিরোধী কাজে লিপ্ত থাকলে তা বরদাশত করা হবে না। তাদের মোকাবিলা পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এ ছাড়া নগরীর বাসা-বাড়ি, বিপণি বিতানসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।