রাজধানীর আদাবরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকায় আজ মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম মো. ওয়াহিদুজ্জামান। তিনি ৪৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।পুলিশের তেজগাঁও অঞ্চলের উপ-কমিশনার চৌধুরী মনজুরুল করিম জানান, দুপুর আড়াইটার দিকে একদল সন্ত্রাসী ওয়াহিদকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বর্তমানে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে।