রাজধানীর উত্তরা থেকে জাল মুদ্রাসহ বিদেশি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে জাল মুদ্রাসহ সিলভার মাগাল ইথা (৩৪) নামের ক্যামেরুনের একজন নাগরিককে গ্রেপ্তার করেছে। উত্তরা থানার পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে সিলভার উত্তরার ৯ নম্বর সেক্টরের রোড ৭/বি-এর একটি বাসায় ব্যবসায়ী জাকির হোসেনের কাছে ডলার বিক্রি করতে যান। এ সময় ওই ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে জাল ডলার ও বাংলাদেশি মুদ্রা তৈরির রাসায়নিক সরঞ্জামসহ ওই বিদেশিকে আটক করে। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে সিলভারের বিরুদ্ধে মামলা করেছেন।