রাজধানীর উত্তরায় বাসা থেকে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম, একটি ল্যাপটপ, ৩১টি টেইলর, মনিটর ও কেব্ল উদ্ধার করেছে বিটিআরসি ও র্যাব-৩-এর একটি দল। গতকাল রোববার উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর বাসার একটি কক্ষ থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব সিকদার মোহাম্মদ সেলিম (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।র্যাব-৩ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক সরঞ্জামগুলোর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।জিজ্ঞাসাবাদে সেলিম জানান, তিনি অনেক দিন ধরেই এ ব্যবসায় জড়িত। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের ধারণা অনুযায়ী আটক ভিওআইপি সরঞ্জামগুলো এক লাখ মিনিট কথা বলার ক্ষমতাসম্পন্ন। এসবের মাধ্যমে প্রতিদিন সরকারের এক লাখ টাকা রাজস্ব ক্ষতি হতো।