রাজধানীর কদমতলী থানা এলাকায় এক যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কদমতলী থানার নুরপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে সুমন (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। সুমন সেখানে পলাশপুরের গ্যাস রোড এলাকার জহির উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, গতকাল বুধবার রাতের কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুমনকে হত্যা করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।ডেমরা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মুরাদ আলী বলেন, নিহত সুমনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তিনি ২০০৪-২০০৯ সাল পর্যন্ত কারাগারে ছিলেন করেন। তিনি বলেন, অন্তর্দ্বন্দ্বের কারণে তিনি খুন হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।