রাজধানীর কমলাপুরে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুরে বিআরটিসির বিশ্রামাগার থেকে আজ শনিবার সকালে রাজকুমার গুপ্ত (৪৭) নামের ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাজকুমার গুপ্ত কলকাতার টেংরার ক্রিস্টোফার রোডের বাসিন্দা। তিনি ঢাকা-কলকাতা রুটে বিআরটিসি বাসের চালক ছিলেন।হাসপাতাল সূত্র জানায়, রাজকুমার গতকাল রাত ১১টার দিকে কলকাতা থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসেন। পরে কমলাপুরের কবি জসীমউদদীন রোডে বিআরটিসির নির্ধারিত বিশ্রামাগারে তিনি ঘুমাতে যান। আজ সকাল সাড়ে নয়টার দিকে যাত্রী নিয়ে আবার কলকাতা যাওয়ার জন্য ডাকা হলে তাঁর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, ঘুমের মধ্যে রাজকুমারের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।