রাজধানীর কামরাঙ্গীরচরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের মধ্যরসুলপুর থেকে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম বৃষ্টি ওরফে লায়লা (১৮)। এ ঘটনায় তাঁর স্বামী দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।নিহত গৃহবধূর বাড়ি নরসিংদীর রায়পুরায়। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝাগড়াঝাটি হতো। আজ সকালে স্বামী দেলোয়ার বৃষ্টির মা-বাবাকে খবর দেন যে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পুলিশ বৃষ্টির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছে। পুলিশ সন্দেহ করছে, ওই গৃহবধূ বৃষ্টিকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করা হয়েছে।বৃষ্টির লাশ মর্গে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।