রাজধানীর খিলক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতের পিংক সিটি এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ৪২ বছর। তবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর বলেন, খবর পেয়ে পুলিশ গতকাল রাত তিনটার দিকে পিংক সিটির এক নম্বর গেটের নির্মাণাধীন প্রধান সড়কসংলগ্ন বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করে। লাশের হাত ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। আর অর্ধেক শরীর বালুতে পুঁতে রাখা ছিল। পরনে ছিল কাল জিনস ও হাফ হাতার শার্ট। আবদুস সবুর আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাঁকে গুলি করে হত্যা করে এখানে ফেলে গেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।