রাজধানীর গুলশান থেকে জাল মুদ্রা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান থেকে ভারত-বাংলাদেশ-পাকিস্তানের জাল মুদ্রা চক্রের হোতা সোলায়মান মজুমদার (৩৩) ও সদস্য মান্নান হাওলাদারকে (৪৪) গ্রেপ্তার করেছে। গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস এস রফিকুল ইসলাম জানান, সোলায়মানের সঙ্গে ২১ আগস্ট গ্রেনেড হামলার পলাতক জঙ্গি তাজউদ্দিনের যোগাযোগ ছিল এবং তিনি জঙ্গিদের জাল মুদ্রা সরবরাহ করতেন। পুলিশ মান্নানের কাছ থেকে ১০ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করেছে। রফিকুল ইসলাম আরও বলেন, ভারতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মুদ্রা জালিয়াতির সঙ্গে জড়িত সফররাজের সঙ্গে সোলায়মানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল।