রাজধানীর গুলিস্তান থেকে রেজিস্ট্রেশনবিহীন মোবাইল সিম আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব-৩-এর সদস্যরা আজ রোববার সকালে গুলিস্তানে একটি ফোন-ফ্যাক্সের দোকান থেকে ৬৩৫টি নিবন্ধনবিহীন মোবাইল ফোনের সিম আটক করেছে। হোটেল গার্ডেনের নিচতলায় অবস্থিত এ দোকানটি থেকে চারটি ফোন কোম্পানির সরকারি অনুমোদনবিহীন সিমকার্ড প্রকাশ্যে বিক্রি হচ্ছিল। র্যাব-৩-এর কর্মকর্তারা জানান, সরকারের অনুমোদন ছাড়া বাজারে বিক্রি হওয়া এই সিমগুলো মোবাইল ফোনে হুমকি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহূত হতো।র্যাব আরও জানায়, প্রতিটি সিম বিক্রির আগে এর নম্বরগুলো সরকারের রেজিস্ট্রেশন হওয়া বাধ্যতামূলক। কিন্তু উদ্ধার করা সিমগুলোর ক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশনের প্রমাণ তারা পায়নি।