রাজধানীর জলাভূমি চিহ্নিত করে গেজেট প্রকাশে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জলাভূমিগুলো চিহ্নিত করে তা গেজেট আকারে প্রকাশ করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। আবুল কালাম আজাদ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী জলাভূমি ও কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন। বৈঠকে রাজধানীর সার্বিক উন্নয়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) বিষয়টি মন্ত্রিসভায় অবহিত করা হয়। পরে বিষয়টি নিয়ে প্রচার-প্রচারণা এবং প্রাপ্ত নানা সুপারিশ যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য গৃহায়ণ ও গণপূর্ত, ভূমি, যোগাযোগ, নৌপরিবহন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, পানিসম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।