রাজধানীর তিনটি স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার চার দশক পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসা ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আজ শুক্রবার রাজধানীর তিনটি স্থান পরিদর্শন করেছেন। তিনি সকালে বঙ্গবন্ধু জাদুঘর, রায়েরবাজার বধ্যভূমি ও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।আজ বিকেলে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং জাতীয় সংসদরে স্পিকার আবদুল হামিদ তাঁর সঙ্গে হোটেলে সাক্ষাত্ করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল সোনারগাঁয়ে ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে যাবেন।ভুটানের রাজা গতকাল বৃহস্পতিবার চার দিনের সফরে ঢাকায় আসেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আমন্ত্রণে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন ভুটানের পঞ্চম রাজা ওয়াংচুক। রাজা আগামী সোমবার সকালে থিম্পুর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।