রাজধানীর তেজগাঁও থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আজ শনিবার র্যাব অস্ত্রসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া চারজন হলেন আল-আমিন মোল্লা (২৫), কামাল হোসেন (২৬), আমির আলী (২১) ও মঈনুদ্দিন মাসুম (২৭)। র্যাব তাঁদের কাছ থেকে একটি রিভলবার, একটি পিস্তল, ২৫টি গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি মোবাইল সেট উদ্ধার করে।এক সংবাদবিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১টার দিকে ইসলামিয়া চক্ষু হাসপাতালের উল্টোদিকে একটি খাবার হোটেলের সামনে থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলার প্রক্রিয়া চলছে।