রাজধানীর দক্ষিণ দনিয়া থেকে ১০টি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ দনিয়ার শাহজালালবাগ এলাকা থেকে আজ সোমবার আরও ১০টি বোমা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।ডিবি পুলিশের বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয়করণ ইউনিটের ইনচার্জ সহকারী কমিশনার সানোয়ার হোসেনের নেতৃত্বে আজ বিকেল পাঁচটার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।ছানোয়ার হোসেন জানান, বোমাগুলো হাতে তৈরি শক্তিশালী গ্রেনেড।এদিকে গতকাল রাতে ওই এলাকায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধানের আস্তানায় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমা হামলায় আট পুলিশসহ ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির কথিত সামরিক শাখার কমান্ডার শিবলীও রয়েছেন বলে জানা গেছে।প্রায় এক ঘণ্টা ধরে ওই অভিযানকালে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে অন্তত ১৫টি বোমা নিক্ষেপ ও গুলি করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়।রাতে ওই বাড়িতে গিয়ে জঙ্গিদের বিপুল পরিমাণ সাংগঠনিক কাগজপত্র ও পুস্তিকা দেখা যায়। পরে সেখান থেকে চারটি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।