রাজধানীর দক্ষিণখানে দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানে আজ বুধবার দুপুরে সন্ত্রাসীরা দুজনকে গুলি করে আহত করেছে। তাঁরা হলেন দক্ষিণখানের শাহজালাল গার্ডেন সিটির নিরাপত্তাকর্মী সেকান্দার হাওলাদার (৪০) ও নির্মাণশ্রমিক তুলা মিয়া (৪৫)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে কয়েকজন সন্ত্রাসী দক্ষিণখান থানার আশকোনা এলাকার শাহজালাল গার্ডেন সিটি নামে নির্মাণাধীন একটি বহুতল ভবনের কাছে যায়। সেখানে তারা জমির একজন মালিককে নাম ধরে খোঁজাখুঁজি করতে থাকে। তাঁকে না পেয়ে সন্ত্রাসীরা ওই দুজনকে গুলি করে। সেকান্দারের বুকে ও তুলা মিয়ার বাঁ- হাতে গুলি লাগে। স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া জানান, শাহজালাল গার্ডেন সিটির জমির মালিক হলেন তিনজন। জমিজমা নিয়ে মালিকদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। দক্ষিণখান থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।