রাজধানীর দক্ষিণখানে বাস খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানের আশকোনা হজ ক্যাম্পের পূর্ব পাশে তালতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, দমকল বাহিনীর কর্মীরা ক্রেন দিয়ে বাসটি টেনে তীরে তুলছেন। এখন পর্যন্ত কোনো লাশ পাওয়া যায়নি। পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীদের মধ্যে ১৬-১৭ জন সাঁতরে তীরে ওঠেন।