রাজধানীর দক্ষিণখানে ‘বন্দুকযুদ্ধে’ একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে মোহসীন (২৮) নামের একজন আহত হয়েছেন। পুলিশের দাবি, গতকাল রাত পৌনে একটার দিকে আশকোনা এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র সময় এ ঘটনা ঘটে। ঘটনা সম্পর্কে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনের ভাষ্য হচ্ছে, আশকোনা এলাকায় নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালানোর সময় গতকাল রাত একটার দিকে পুলিশ মোটর সাইকেলে থাকা দুজনকে থামতে বলে। কিন্তু তাঁরা সেটি না করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে মোহসীনের পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ মোহসীনকে আটক করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অপরজন পালিয়ে যায়।জাকির হোসেন দাবি করেন, পুলিশ একটি রিভলবার ও একটি পিস্তল উদ্ধার করা করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।