রাজধানীর দুটি প্রতিষ্ঠানকে লাইসেন্সবিহীন পণ্য তৈরি ও বিক্রির জন্য জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে মানচিহ্ন (লোগো) ব্যবহার করায় ওয়েস্টার্ন ফুডের দুই কর্মকর্তাকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত।এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লাইসেন্সবিহীন কারখানায় বেলুন তৈরি করার অপরাধে অলিম্পিয়া রাবার ইন্ডাস্ট্রিজের মালিক ফুল মিয়াকেও এক লাখ টাকা জরিমানা করেছেন এই আদালত।আজ সোমবার দুপুর ১২টার দিকে ম্যাজিস্ট্রেট মো. আল-আমিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই জরিমানার আদেশ দেন। আদালতের এ অভিযান ও কার্যক্রমে সহায়তা করে র্যাব-১০ ও মহানগর দাঙ্গা পুলিশ।ওয়েস্টার্ন ফুড প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক শংকর সরকার ও হিসাবরক্ষণ কর্মকর্তা অভিজিত দেসহ দুজনকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে বিএসটিআইয়ের মহাপরিচালকের হেফাজতে দেন। জরিমানার টাকা তাত্ক্ষণিকভাবে দিতে ব্যর্থ হওয়ায় তাদের সূত্রাপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।একই আদালত মহাখালীর ওয়ারলেস গেট-সংলগ্ন অলিম্পিয়া রাবার ইন্ডাস্ট্রিজ নামক একটি বেলুন তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং এসিডের লাইসেন্স না নিয়ে কারখানায় অবৈধভাবে বেলুন তৈরি ও বাজারজাত করে আসছিল। ওই কারখানায় প্লাস্টিকের ছোট ড্রামে এসিড দেখতে পান আদালত। পরে রাবার ইন্ডাস্ট্রিজের মালিক ফুল মিয়াকেও এক লাখ টাকা জরিমানা করেন এই আদালত।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেসব কারখানা লাইসেন্স না নিয়ে অবৈধভাবে খাদ্যদ্রব্য ও বেলুন তৈরি করছে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।