রাজধানীর পল্লবীতে অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবী থেকে পুলিশ গতকাল মঙ্গলবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, ২৬টি পটকা ও তিনটি চাপাতি উদ্ধার করে। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।