রাজধানীর পানিসংকট নিয়ন্ত্রণে ১ এপ্রিল থেকে সেনা মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার চলমান পানিসংকট নিয়ন্ত্রণে আগামী ১ এপ্রিল থেকে সেনাসদস্যদের মোতায়েন করা হবে। সেনাসদস্যরা বেইলি রোডে ঢাকা ওয়াসার জরুরি নিয়ন্ত্রণ কক্ষে এবং ছয়টি আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তাঁরা বিভিন্ন ঝটিকা সফরে গিয়ে পাম্প স্টেশনের অপারেটরসহ দায়িত্বরতদের কার্যক্রম তদারকি করবেন।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান প্রথম আলোকে এ কথা জানান।ওয়াসার এমডি জানান, জরুরি প্রয়োজনে সেনাবাহিনীর কাছে সহায়তা চেয়ে চিঠি দেওয়া হয়। সেনাবাহিনী জবাবে সহায়তার কথা জানালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, সেনাসদস্যরা রমনা লেক থেকে পানি উত্তোলন করে তা নিজেরাই পরিশোধন করবেন। পরে তা ছোট ছোট ট্যাংকারে করে রাজধানীর বিভিন্ন স্থানে পাঠানো হবে।