রাজধানীর বংশালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশালে আজ সোমবার ভোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে টিপু ওরফে কিলার টিপু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।র‌্যাবের দাবি, নিহত টিপু ভাড়াটে খুনি ছিলেন। তিনি বংশালের ২১ বাগদাসা লেনের বাসিন্দা। তাঁর বাবার নাম আয়াত উল্লাহ। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বেশ কটি মামলা আছে। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, আজ ভোর সোয়া চারটার দিকে আরমানিটোলা মাঠে র‌্যাব-১০-এর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে পৌনে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে টিপুর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।