রাজধানীর বংশালে হোটেল থেকে পড়ে কর্মচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল এলাকার একটি হোটেল থেকে পড়ে মোহাম্মদ শাহাদাতের (২১) মৃত্যু হয়েছে। তিনি বংশালের মালিটোলার পিয়াসী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুরে। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন আহমেদ বলেন, শাহাদাত আজ সকাল ছয়টার দিকে পিয়াসী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় ব্রাশ করতে যান। সেখান থেকে দুর্ঘটনাবশত তিনি পড়ে যান বলে হোটেল মালিক আলী হোসেন পুলিশকে জানিয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।ওসি আরও জানান, এ ব্যাপারে তদন্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।