রাজধানীর বনানীতে দুই ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়কের মাথায় কবরস্থানসংলগ্ন লেক থেকে আজ রোববার দুপুর আড়াইটার দিকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তিদের হাত-পা বাঁধা ছিল। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালাউদ্দিন জানান, স্থানীয় ব্যক্তিদের কাছে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। দুটি লাশেই পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে তাঁদের অন্যত্র হত্যা করে এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।