রাজধানীর বনানীতে বাসের চাপায় যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় আকতার হোসেন (৩৫) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে বনানীর একটি কুরিয়ার সার্ভিসের কর্মচারী হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। ২৭ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস বনানীর ১১ নম্বর সড়কের মাথায় পেছন থেকে আকতারকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পুলিশ চালকসহ বাসটি আটক করেছে। আকতার সপরিবারে নগরের খিলক্ষেত থানার নামাপাড়ার তালেরটেকে থাকতেন। তাঁর বাবার নাম আবদুল খালেক। গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রামে।