রাজধানীর বাড্ডায় বাসের চাপায় কিশোরী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার নতুনবাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় উত্তরা রাণী ঘোষ (১৩) নামের এক কিশোরী মারা গেছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, উত্তরা বাড্ডার একটি পোশাক কারখানায় কাজ করত। আজ সকাল সোয়া নয়টার দিকে সে বাড্ডার ওই পোশাক কারখানায় যাচ্ছিল। এ সময় নতুনবাজার এলাকায় শুক্রাবাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।