রাজধানীর বেদখল শিশুপার্কগুলো পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে বেদখল হয়ে যাওয়া সবগুলো শিশুপার্ক উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। আজ সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি শিশুর নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যত্ করতে বর্তমান সরকার বাংলাদেশের মাটিতে কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেবে না।—ইউএনবি