রাজধানীর মগবাজারে তিনজন অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে একটি ভবনে আজ ভোরে আগুন লেগে তিনজন অগ্নিদগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন—মোশাররফ হোসেন (৩২), মিলন মিয়া (৩২) ও সোহাগ (৩৩)।স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মোশাররফ, মিলন ও সোহাগ ৬০৪ মগবাজারের বাজার গলির একটি ভবনে ভাড়া থাকেন। ভোর পাঁচটার দিকে ওই ঘরের কয়েকজন সিগারেট টেনে এর উচ্ছিষ্ট অংশ মেঝেতে ফেলে রাখে। সেই অংশ থেকে আগুন কাগজে ধরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে তাঁরা ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়। তাঁদের চিত্কারে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের চিকিত্সকেরা জানিয়েছেন, অগ্নিদগ্ধ প্রত্যেকের শরীর অন্তত ৬০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা সংকটাপন্ন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ধরনের কোনো অভিযোগ তাঁরা পাননি।