রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে আজ শনিবার দুপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর নাম জব্বার আলী (৭০)। রেলওয়ে থানা-পুলিশ জানিয়েছে, দুপুর সাড়ে ১২টার দিকে জব্বার আলী রেললাইনের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। আমির হোসেন নামের এক পথচারী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমির হোসেন বলেন, আহত জব্বার আলী বলেছিলেন, তাঁর বাসা খিলগাঁওয়ের নিমবর বস্তিতে। তিনি খিলগাঁও বাজারে যাচ্ছিলেন।