রাজধানীর মিরপুরে অস্ত্রসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর-২ নম্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আজ শনিবার সকালে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে। তাঁর নাম আলমগীর হোসেন ওরফে আঙ্গুল কাটা আলমগীর। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ২২টি গুলি এবং চারটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করে র‌্যাব।র‌্যাব-২-এর উপ-অধিনায়ক মেজর রেজাউল হক জানান, আলমগীর একটি ব্যক্তিগত গাড়ির গিয়ার বক্সে কৌশলে অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিলেন। তিনি আজ সকালে ওই গাড়িটি চালিয়ে যাওয়ার সময় মিরপুর-২ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাব সদস্যরা গাড়িটি থামান এবং তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আলমগীরকে আটক করে র‌্যাব। এ সময় আলমগীরের সঙ্গে গাড়িতে থাকা অপর ব্যক্তি পালিয়ে যান। র‌্যাবের দাবি, আলমগীরের বিরুদ্ধে তিনটি মামলা আছে। বছরখানেক আগে তিনি কারাগার থেকে ছাড়া পান।